বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৪:১৬ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে এবং তিন দাবিতে ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে। এতে যানচলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা সাড়ে তিনটার পর এই সড়কটি অবরোধ করেন বুয়েটের শিক্ষার্থীরা। এর ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে তিন দাবিতে ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি ঘোষণা করা হয় গতকাল সোমবার। ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন বুয়েট শিক্ষার্থীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত