বালিয়াকান্দি উপজেলা

সমবায় কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১২:৫৬ এএম

ঘুষ নেওয়ার অভিযোগে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সমবায় কর্মকর্তা নজরুল ইসলামের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। গত সোমবার জেলা সমবায় কার্যালয়ে অভিযোগের প্রথম শুনানি অনুষ্ঠিত হয়। গত ১৬ আগস্ট দেশ রূপান্তরে ‘সমবায় কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

এ ব্যাপারে জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেলিনা পারভীন বলেন, ‘অভিযোগের বিষয়ে একটি তদন্ত শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানির বিষয়টি রিপোর্ট আকারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’ উল্লেখ্য, বালিয়াকান্দি উপজেলা সমবায় কর্মকর্তা নজরুল ইসলাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নিবন্ধনের কথা বলে তুষার কুমার বিশ^াস নামে এক ব্যক্তির কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে ওই ব্যক্তি তাকে তিন দফায় ৯৫ হাজার টাকা ঘুষ দেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত