বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও চোরাই পণ্যসহ অমলেশ মণ্ডল (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে বেনাপোল আইসিপি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক অমলেশ মণ্ডল ভারতের চব্বিশ পরগণা জেলার শুভনগর থানার বালতী গ্রামের শ্যামল মণ্ডলের ছেলে।
অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদে বিজিবির একটি দল চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে রঘুনাথপুর বিওপি, আন্দুলিয়া বিওপি সীমান্ত এলাকা থেকে খাদ্যসামগ্রী, শাড়ী, থ্রি-পিচ, চায়না দোয়ারি জাল ও কসমেটিক্সস সামগ্রী জব্দ করা হয়। এসময় বেনাপোল আইসিপি সীমান্ত এলাকা থেকে বিদেশি মদ, ওষুধ, মোবাইল ও ভারতীয় রুপিসহ অমলেশ মণ্ডল নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।
জব্দ করা এসব পণ্যের মূল্য ৪ লাখ ২৪ হাজার টাকা। চোরাকারবারিদের বিরুদ্ধে সীমান্তে বিজিবির এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিজিবির এই কর্মকর্তা।
এবার বেলা দে রূপে ঋতুপর্ণা
রয়টার্সকে বিশ্বাসঘাতক বলে পদত্যাগ সাংবাদিকের