খোঁজাখুঁজির পর যুবকের মরদেহ পাওয়া গেল সেফটিক ট্যাংকে

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৪:০৩ পিএম

বগুড়া সদরে সেপটিক ট্যাংক থেকে ওয়াসিম আহম্মেদ (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের বিদুপাড়া গ্রামে নিজ বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আজ শুক্রবার সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের সদস্যরা জানান, রাত ১১টার দিকে ওয়াসিম ঘরে না ফেরায় তারা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সেপটিক ট্যাংকের ভেতরে তাকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের ধারণা, ওয়াসিম নিয়মিত মাদক সেবন করতেন। রাতে খাবারের পর হাঁটাহাঁটির সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ট্যাংকে পড়ে যায়। সেটি তুলতে গিয়ে তিনি নিজেও পড়ে গিয়ে মারা যান।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, প্রাথমিকভাবে নিহত ওয়াসিমের আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত