বেনাপোলে বিএনপি কর্মীকে গলা কেটে হত্যা

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৭:৩৫ এএম

বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামে এক বিএনপি কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম মিজানুর রহমান সর্দার (৪৩)।

গতকাল শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। মিজানুর রহমান সর্দার বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের হানিফ আলী সর্দারের ছেলে। তিনি ওই গ্রামের ওয়ার্ড কমিটির নির্বাহী সদস্য ছিলেন বলে জানিয়েছেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান।

নিহতের ভাই খায়রুল সরদার বলেন, আমার ভাইয়ের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। সে একটা কসাইয়ের দোকানে কাজ করে। প্রতিদিনের মতো আজও কাজে যাওয়ার কথা ছিল। রাত ৩টার দিকে কে বা কারা তাকে ফোনে করে ডাকলে তিনি ঘরের বাইরে বের হন। পরে দেখি গেটের ভেতরে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, দৃর্বৃত্তরা তাকে কেন গলা কেটে হত্যা করেছে। তদন্ত না করে কোনো কিছু বলা সম্ভব না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত