প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগে খেলতে নামছে কাজাখস্তানের ক্লাব কাইরাত আলমাতি। পর্তুগালের স্পোর্টিং সিপির বিপক্ষে খেলতে কাজাখস্তান থেকে লিসবনে যেতে তাদের প্রায় ৬ হাজার ৯০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এটা চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সবচেয়ে দীর্ঘ ভ্রমণের রেকর্ড।
এই সফরে আলমাতির ফুটবলারদের বিমানেই কাটাতে হবে প্রায় এক দিন। শুধু কাইরাত নয়, অন্য বড় ক্লাবগুলোকেও পড়তে হচ্ছে ভ্রমণ-দুর্ভোগে। রেকর্ড ১৪ বার চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদকেও যেতে হবে আলমাতিতে খেলতে। তাদের ভ্রমণ দূরত্ব প্রায় ৬ হাজার ৪০০ কিলোমিটার, সময় লাগবে প্রায় ১২ ঘণ্টা।
উয়েফা আগেই জানিয়েছে, এই ধরনের দীর্ঘ সফরের কারণে লজিস্টিক পরিকল্পনা সাজানো কঠিন হয়ে উঠছে। এর আগে একই ধরনের ঘটনা ঘটেছিল কনফারেন্স লিগে, যখন ইংলিশ ক্লাব চেলসিকে কাজাখস্তানের আস্তানার বিপক্ষে খেলতে যেতে হয়েছিল। অভিষেক মৌসুমে আলমাতি মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, ইন্টার মিলান, অলিম্পিয়াকোস, কোপেনহেগেন ও স্পোর্টিং সিপির মতো ইউরোপের জায়ান্টদের সঙ্গে।
কাশ্মীরের আকিব নাবির ডাবল হ্যাটট্রিক; ভারতীয় দলে ডাক পাচ্ছেন কবে?
স্বামীকে থাপ্পড় মারার ভিডিও দেখে মুখ খুললেন শ্রীশান্তের স্ত্রী