নুরকে দেখতে হাসপাতালে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১২:২৭ পিএম

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ও তার চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি যান। এসময় নুরের চিকিৎসকদের সাথে কথা বলে তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। কথা বলেন নুরের পরিবারের সাথে।

তাকে দেখে বেরিয়ে যাওয়ার সময় ডা. রফিকুল ইসলাম বলেন, নুর একজন জুলাই যোদ্ধা। এছাড়া ভিপি নুরকে চেনেন না এমন কেউ নেই। গতকাল সেখানে যারা দায়িত্বে ছিলেন সবাই তাকে চেনে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, নুরের অবস্থা গুরুতর। তার মাথায়, নাকের গুরতর আঘাত রয়েছে। মেডিকেল বোর্ড তার চিকিৎসা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত