গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, অত্যন্ত দুঃখের বিষয় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুকে নির্মমভাবে আঘাত করা হয়েছে। আমরা গণতন্ত্রে ও শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজ-খবর শেষে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র প্রক্রিয়া কার্যকর করার একটি মাত্র পদ্ধতি তা হলো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে ইচ্ছা তার স্পষ্ট প্রতিফলন হতে হবে। বাংলাদেশের মানুষ তারা নির্বাচন করবে তারা তাদের মতামত দেবে এই মতামতের মাধ্যমে যারা সংখ্যাগরিষ্ট হবে তারা এই দেশ পরিচালনা করবে।
তিনি আরও বলেন, ২৪ সালের আগে থেকেই ৬৩টি রাজনৈতিক দল রাজপথে ছিলাম, এবং নুর সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আগামীতে ঠিক একইভাবে এ দেশের গণতন্ত্র ফিরিয়ে আনব। মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, জোর করে কারও মুখ বন্ধ করতে পারবে না।
চাকরি খুঁইয়ে ১ হাজার ৪৫৬ কোটি টাকা কামিয়েছেন মরিনহো!
১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন: প্রেস সচিব