ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পাওয়া এস এম ফরহাদের প্রার্থিতাকে চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। রিটটি দাখিল করেছেন বামজোট সমর্থিত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদ আলম।
সূত্র জানায়, রিটের মাধ্যমে ফরহাদের প্রার্থিতা বৈধ কি না তা স্থির করার জন্য বিচার বিভাগীয় সিদ্ধান্ত কামনা করা হয়েছে। এ রিটের শুনানি হতে পারে রবিবার (৩১ আগস্ট) হাইকোর্টের হাবিবুল গণির নেতৃত্বাধীন বেঞ্চে।
রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া, আর ফরহাদের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
প্রসঙ্গত, এবারের ডাকসু নির্বাচনে ছাত্রশিবির থেকে ভিপি পদে সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ লড়ছেন। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।
