লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত যুবক আনোয়ার হোসেন (৩৫) মৃত্যুবরণ করেছেন। এ ঘটনার বিচার দাবিতে মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে হাতীবান্ধা মেডিকেল মোড়ে লালমনিরহাট–বুড়িমারী মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।
নিহত আনোয়ার হোসেন হাতীবান্ধা উপজেলার সিংগিমারী এলাকার অহেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৭ আগস্ট বাড়ির পাশে একটি ইউক্যালিপ্টাস গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী শহিদুল ইসলামের সঙ্গে বিরোধে জড়ান আনোয়ার। এ সময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হলে তাকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকালে তিনি মারা যান।
ঘটনার দিনই নিহতের পরিবার শহিদুল ইসলামসহ চারজনকে আসামি করে হাতীবান্ধা থানায় মামলা করে। ওই রাতে প্রধান আসামি শহিদুলসহ দুইজনকে গ্রেপ্তার করলেও পরে তারা জামিনে মুক্তি পান।
এদিকে মরদেহ বাড়িতে পৌঁছালে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কে শত শত যানবাহন আটকা পড়ে। পরে লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) জয়ন্ত কুমার ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, “ঘটনার পরপরই মামলা নেওয়া হয় এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছিল। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রূপান্তর করা হবে।
ডুমুরিয়ায় জুয়ায় কেড়ে নিল শিক্ষকের প্রাণ
বিকাশ ও বিজ্ঞানচিন্তার আয়োজনে স্কুল শিক্ষার্থীদের ‘বিজ্ঞান উৎসব’-এর ৩য় আসর শুরু