গাইবান্ধার সাঘাটা উপজেলায় নববধূকে বাসর রাতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযাগে মামলা হয়েছে। গত শনিবার রাতে ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে মামলা করেন। মামলার পর স্বামী আফিস মিয়াকে গতকাল রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার সকালে ধর্ষণে জড়িত সন্দেহে পুলিশ স্বামীসহ সাতজনকে আটক করেছিল। পরে তাদের পুলিশ ছেড়ে দেয়। বর্তমানে ধর্ষণের শিকার ওই নববধূ উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত বৃহস্পতিবার রাতে সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ওসমানের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, এ ঘটনায় ওই নববধূর ভাই জাহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।
