বেপরোয়া পিকআপের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া পিকআটের ধাক্কায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল হোসেন ফাহিম (১৬) উপজেলার ফেদাইনগর গ্রামের হারুন হোসেনের ছেলে ও টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীর বরাতে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী জানান, সকালে শিক্ষার্থী ফাহিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বিদ্যালয়ের মূল গেটের সামনে প্রবেশের আগ মুহূর্তে বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ফাহিম গুরুতর আহত হয় স্কুলের শিক্ষকরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত