চ্যানেল আইয়ে ‘ছোটদের কৃষি’

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৫ পিএম

চ্যানেল আই’র জনপ্রিয় অনুষ্ঠান ‘হৃদয়ে মাটি ও মানুষ’-এর ধারাবাহিকতায় নতুন সংযোজন হতে যাচ্ছে। আসছে নতুন অনুষ্ঠান ‘ছোটদের কৃষি’। শিশুদের নিয়ে বিশেষ এই আয়োজনের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় থাকছেন যথারীতি শাইখ সিরাজ।  

এই অনুষ্ঠান সম্পর্কে শাইখ সিরাজ বলেন, শহর ও গ্রামের শিশু-কিশোরদের কৃষির প্রতি আগ্রহী করতেই ‘ছোটদের কৃষি’। বর্তমান সময়ে অনলাইন আসক্তি কমিয়ে এনে নতুন প্রজন্মকে ফলদ গাছপালা এবং ফসলের প্রতি আগ্রহী করার জন্য এই প্রয়াস। অনুষ্ঠানটি প্রচার হবে ৪ সেপ্টেম্বর থেকে প্রতি বৃহস্পতিবার বিকাল ৩টা ৫ মিনিটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত