লন্ডনের ইশারায় ডাকসু নির্বাচন বন্ধের পাঁয়তারা: শিবির

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, লন্ডনের নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বন্ধ করার চেষ্টা চলছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাবির এক শিক্ষার্থীকে ফেসবুকে গণধর্ষণের হুমকির বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সাদ্দাম বলেন, কিছু রাজনৈতিক গোষ্ঠী—ছাত্র সংসদ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে নির্বাচন বয়কট করার চেষ্টা করছে। 

তিনি উল্লেখ করেন, এই ধরনের পাঁয়তারা বাস্তবায়িত হবে না এবং শিবিরের বিরুদ্ধে এই সমন্বিত চেষ্টাকে ঢাবিতে কার্যকর করতে দেওয়া হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত