প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকাকে হেনস্তার অভিযোগ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ এএম

নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষিকাকে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তিন ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে স্কুলের শিক্ষার্থীরা। অভিযুক্ত প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ আন্দোলনকারী শিক্ষার্থীদের বুঝিয়ে স্কুলে ফেরাতে চাইলেও তারা ভুয়া ভুয়া সেøাগান দিয়ে তার পদত্যাগ দাবি করে।

ভুক্তভোগী শিক্ষিকা নাজিয়া সুলতানা অভিযোগ করে বলেন, ‘গত রবিবার দুপুরে প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ আমাকে রুমে ডেকে নিয়ে ছাত্র-ছাত্রীদের কোচিং করানোর জন্য চাপ সৃষ্টি করেন। আমি অপারগতা প্রকাশ করলে আমাকে আক্রমণাত্মক ভাষায় গালিগালাজ করে নাজেহাল করেন।’

অভিযোগের বিষয়ে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ বলেন, তার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ জানান, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত