সাবেক ডিসি সেই সুলতানা জেল হাজতে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ এএম

সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার  দুপুরে জেলা দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে, বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোছা. ইসমত আরা জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন গত ৫ বছর আগে কুড়িগ্রামে কর্মরত থাকাকালীন অবস্থায় বাংলা ট্রিবিউন- এর কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাড়ি থেকে তুলে অমানবিক নির্যাতন করেন এবং তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করেন। পরে নির্যাতিত সাংবাদিক আরিফুল ইসলাম রিগান বাদী হয়ে জেলা প্রশাসক সুলতানা পারভীনকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে ২০২০ সালের ৩১ মার্চ মামলা দায়ের করেন নির্যাতিত সাংবাদিক আরিফুর ইসলাম রিগান। পরে সেই মামলার প্রধান আসামি সুলতানা পারভীন হাইকোর্ট থেকে জামিন পান। পরে মঙ্গলবার কুড়িগ্রাম জেলা জজ আদালতে স্থানীয় জামিন নিতে এলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত