চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন ঝন্টু বিকাশ চাকমা। গত সোমবার তিনি এসিল্যান্ড হিসেবে যোগদান শেষে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
৩৮তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ঝন্টু বিকাশ চাকমা আগে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। এরপর বদলি হয়ে তিনি চন্দনাইশে একই দায়িত্বে যোগ দেন। দীর্ঘদিন তিনি রামগতি ও কমলনগর উপজেলায় দায়িত্ব পালনকালে সততা, দক্ষতা, নৈতিকতা এবং সাহসিকতার সঙ্গে প্রশাসনিক কাজ পরিচালনা করেছেন।
ঝন্টু বিকাশ চাকমা রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ৩১ নম্বর খেদারমারা ইউনিয়নের মন্যারামপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি খেদারমারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, রাঙ্গামাটি সরকারি কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত জীবনেও তিনি বিবাহিত।
চন্দনাইশে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি নিয়মিত দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্বে দোহাজারী পৌরসভা ও ৫ নং বরমা ইউনিয়ন পরিষদেও প্রশাসক হিসেবে কাজ করবেন।
ঝন্টু বিকাশ চাকমা সাংবাদিকদের জানান, ‘ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও সেবা সহজীকরণ নিশ্চিত করতে আমি কাজ করে যাব। উপজেলার ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, ধর্ষণ, ছিনতাইসহ সকল ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে সর্বদা নিজেকে নিয়োজিত রাখব। দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা কামনা করছি।’
গাজীপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক চালকসহ দুজন নিহত
একই মঞ্চে পুতিন, কিম, জিনপিং সঙ্গে ইরানের প্রেসিডেন্ট