চট্টগ্রামের চন্দনাইশে সাদিয়া সুলতানা আলফি (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে যে কোন সময় চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্ব কানাইমাদারী গোলাম শরীফের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাদিয়া ওই গ্রামের মো. মিজানুর রহমান প্রকাশ রিদোয়ানের স্ত্রী এবং সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড পশ্চিম পাড়া শহিদুল্লার মেয়ে। ছয়-সাত বছর আগে রিদোয়ানের সঙ্গে তার বিয়ে হয়।
ঘটনাস্থলের তদন্তকারী কর্মকর্তা চন্দনাইশ থানার এসআই মো. নুর আমজাদ জানান, খবর পেয়ে পুলিশ গৃহবধূর স্বামীর বাড়ির ডাইনিং রুমের ফ্লোর থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মো. মিজানুর রহমান প্রকাশ রিদোয়ানকে আটক করা হয়। তদন্ত শেষে আরও বিস্তারিত জানানো যাবে বলেও জানান তিনি।
স্থানীয়দের দাবি আলফির স্বামী রিদোয়ান একজন মানসিক ভারসাম্যহীন।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, বিষয়টি নিয়ে গভীরভাবে তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে পুরো বিষয়টি পরিষ্কার হওয়া যাবে।
জিয়াউর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে অংশ নেই: কাজী মনির
ব্রঙ্কো টেস্ট নিয়ে ভারতীয় দলে নানা গুঞ্জন আর আতঙ্ক