শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম

খুলনায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ আব্দুল্লাহ আল মুহিব (১৭) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে নগরীর লবণচরা থানাধীন দক্ষিণ হরিণটানা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া কিশোর ওই এলাকার বাসিন্দা মুজিবুর রহমানের ছেলে। বুধবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে চার বছরের শিশু ধর্ষণের শিকার হয়। শিশুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রয়েছে। 

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, ধর্ষণের শিকার হওয়া শিশুটির পরিবার মুহিদেরর বাড়ির ভাড়াটিয়া। সোমবার ঘরে কেউ না থাকার সুযোগে শিশুটিকে ধর্ষণ করে কিশোর মুহিব। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে শিশুটির বাবা মঙ্গলবার থানায় মামলা দায়ের করলে পুলিশ মুহিবুরকে গ্রেপ্তার করে। বুধবার সকালে মুহিবকে আদালতে নিলে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত