রাজধানীতে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩ সেপ্টেম্বর) ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর বিভিন্ন এলাকা হতে তাদের গ্রেপ্তার করে। 

ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা রাজধানীর বিভিন্ন থানায় রুজুকৃত মামলার এজাহারনামীয় আসামি। তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। তারা নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গ্রেপ্তারকৃতরা হলো পাবনা জেলার আমিনপুর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সজিবুল হক রানা (৩৮), যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন শাওন (২৭), হাজারীবাগ থানা আওয়ামী লীগ  ২২ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন রুবেল (৪৫), যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আরিফ হোসেন (৪৬), তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক কাজী আবু দাউদ লালন (৫৯), ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক পাঠাগার বিষয়ক উপ-সম্পাদক মোখলেসুর রহমান মুকুল (৩১), শাহবাগ থানা যুবলীগের সভাপতি মোস্তফা (৫৫)।

এ ছাড়া আওয়ামী লীগ কৃষি ও সমবায় কেন্দ্রীয় উপকমিটির সদস্য নাসিরুল কবির কায়েম (৩৫), মতিঝিল থানা ছাত্রলীগের সহসভাপতি শাওন কুমার দাস (২৮), মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন (৪২), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ সোহেল (২৪), ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রচার সম্পাদক মাহফুজ হোসেন (২৭), ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য জহুরুল ইসলাম (৪৮), ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রায়হান রনি (৩০), রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন ওরফে তুহিন (৩৬)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত