খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। গতকাল বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। জানা গেছে, সাক্ষাৎকালে ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং তার সুস্থতা কামনা করেছেন।

উল্লেখ্য, খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত