মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের সিংগাইর পৌর বাসস্ট্যান্ডের  এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার নিলুয়া গ্রামের আব্দুল মান্নান (২৩) ও হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার মনির হোসেন (৬০)।

আহতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার দক্ষিণ সেওতা গ্রামের মহসিন (৩২) ও পাবনার সাথিয়া উপজেলার পাটগাড়ি গ্রামের শাহজাহান আলী (৬০)।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, চার যাত্রী নিয়ে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সিমেন্টবাহী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত হন আরও দুইজন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত