টেকনাফের নাফ নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত মরদেহ উদ্ধার 

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ পিএম

কক্সবাজার টেকনাফের নাফনদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফের হ্নীলা নাফ নদীর দমদমিয়া বিআইডব্লিউ ঘাট এলাকা থেকে নৌ-পুলিশ এই মরদেহ উদ্ধার করেন।    

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ নৌ-পুলিশের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মুহাম্মদ আতিকুল হক।

তিনি জানান, আজ সকালে খবর পেয়ে নাফ নদীর হ্নীলা দমদমিয়া বিআইডব্লিউ ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার ব্যক্তির এখনো নাম পরিচয় সনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত