মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে হাফসা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলার শ্রীনগর উপজেলার হাষাড়া ইউনিয়নের ঢালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু হাফসা ওই গ্রামের কুয়েত প্রবাসী আক্কাস খানের মেয়ে। হাফসা স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে শিশুর মা সাথী বেগম সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। কাজের ফাঁকে শিশুকে দেখতে না পেয়ে চারদিক খোঁজাখুঁজি শুরু করলে কোথাও না পেয়ে একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানি থেকে শিশুকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু তার আগেই পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করেন স্থানীয়রা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত ডা. ক্যামেলিয়া জানান, হাসপাতালে আনার আগের শিশুটি মারা যায়।
হাসিনা ক্ষুদে ক্ষুদে স্বৈ/রা/চা/র রেখে গেছে দেশে: আমির খসরু
ইয়ামালের সঙ্গে 'ব্রেকআপ', নিকি নিকোল এবার মাস্তানের প্রেমে পড়েছেন 