চবিতে সংঘর্ষ: আসামি হান্নান গ্রেপ্তার 

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংঘর্ষের মামলার অন্যতম আসামি হান্নানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব। 

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট সংলগ্ন একটি ভবনের ভাড়াটিয়া এক ছাত্রীর সঙ্গে ভবনের নিরাপত্তারক্ষীর বিতণ্ডার জেরে শনিবার (৩০ আগস্ট) মধ্যরাতে শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের সূত্রপাত হয়। রাতে শুরু হওয়া ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষ পরদিন রবিবারও চলে দফায় দফায়।

তাতে শিক্ষার্থী, প্রক্টরিয়াল বডির সদস্য, উপউপাচার্যসহ কয়েকশ আহত হন। সংঘাতের মধ্যে রবিবার দুপুর ২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ক্যাম্পাস ও আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়।

সংঘর্ষের ঘটনার দুদিন পর মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহিম বাদি হয়ে স্থানীয় যুবলীগ কর্মী মো. হানিফকে প্রধান আসামি করে ৯৫ জনের নামে মামলা করেন। সেখানে ৮০০ থেকে ১ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত