নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে থাই পার্লামেন্টে ভোট আয়োজন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ পিএম

থাই পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোট অনুষ্ঠিত হবে। কারণ রাজপ্রাসাদের কর্মকর্তারা ক্ষমতাসীন ফিউ থাই পার্টির সংসদ ভেঙে দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।

কর্তব্যরত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই বৃহস্পতিবার জানান, প্রিভি কাউন্সিল অফিস ফিউ থাইয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, এই মুহূর্তে মহামান্য রাজার কাছে রয়্যাল ডিক্রির খসড়া উপস্থাপন করা অনুপযুক্ত।

সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার দল যা এখনও ভারপ্রাপ্ত সরকারের দায়িত্বে আছে, বুধবার সংসদ ভেঙে দেওয়ার প্রস্তাব প্রাসাদে জমা দিয়েছিল। অফিস ওয়েচায়াচাইকে জানিয়েছে, সংসদ ভাঙার ক্ষমতা নিয়ে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর আইনি কর্তৃত্ব বিষয়ে ‘বিতর্কিত আইনি বিষয়’ রয়েছে।

এই সিদ্ধান্ত পার্লামেন্টকে নতুন নেতা নির্বাচনের পথ খুলে দিয়েছে, যা গত শুক্রবার থেকে থাই রাজনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। সাংবিধানিক আদালত নৈতিকতার লঙ্ঘনের দায়ে পেতংতার্নকে বরখাস্ত করার পর থেকেই এই অচলাবস্থা চলছে।

প্রধান বিরোধী পিপলস পার্টি আরেক বিরোধী শক্তি, রক্ষণশীল জনতাবাদী ভুমজাইথাই পার্টিকে পরবর্তী সরকার গঠনে সমর্থন করার ঘোষণা করার পর দ্রুত সংসদ ভেঙে দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়।

পরে রাজপ্রাসাদ থেকে প্রস্তাবটি প্রত্যাখ্যান করায় এমপিদেরকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোট দেওয়ার পথ খুলে দিয়েছে। এর মধ্যে বিরোধী জোট ইঙ্গিত দিয়েছে, ভুমজাইথাই নেতা অনুতিন চার্নভিরাকুল ভোটে জয়ী হবেন। ভোটটি শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা।

ফিউ থাই জানিয়েছে তারা সাবেক অ্যাটর্নি জেনারেল চাইকাশেম নিতিসিরিকে (৭৭) প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করবে। দলটি আরও জানিয়েছে, চাইকাশেম জয়ী হলে তারা তৎক্ষণাৎ দ্রুত নির্বাচনের ডাক দেবে।

ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম সাংবাদিকদের বলেন, আমরা অবিলম্বে সংসদ ভেঙে দেব, যাতে গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকে।

তবে বিশ্লেষকরা বলছেন এটি ভুমজাইথাই ও পিপলস পার্টির মধ্যে হওয়া চুক্তিকে দুর্বল করতে ফেউ থাইয় দলটির কৌশল। এর অধীনে পার্লামেন্টের বৃহত্তম দল পিপলস পার্টি অনুতিনকে সমর্থন করবে এবং চার মাসের মধ্যে সংসদ ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি পাবে।

তবে পিপলস পার্টির উপনেত্রী সিরিকান্যা তানসাকুন জোর দিয়ে বলেছেন যে তার দল ওই চুক্তি বজায় রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত