রাজধানীর ধানমন্ডি থানা শ্রমিক লীগের ১৫ নং ওয়ার্ড শাখার সভাপতি আব্দুল হালিম শেখকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তিনি ছাত্রজনতার আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় করা হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি। গতকাল বৃহস্পতিবার ভোরে রাজধানীর মিরপুর-২ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি দল। পরে সিআইডির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছে। তদন্তে জানা গেছে, সে আন্দোলন দমন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেয় এবং কিশোর আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত।
প্রসঙ্গত বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল আদালতে অভিযোগ করলে আদালতের নির্দেশে ধানমন্ডি থানায় এ সংক্রান্ত মামলা হয়।
