শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির চিঠি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৭ এএম

শেখ হাসিনা এবং তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়ের নামে রেড অ্যালার্ট জারি করতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছে দুর্নীতিদমন কমিশন (দুদক)। সংস্থাটির সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও সহকারী পরিচালক এসএম রাশেদুল হাসান এ চিঠি পাঠান। 

চিঠিতে বলা হয়েছে, মামলার এজাহার নামীয় আসামি শেখ হাসিনা ও তার ছেলে বিদেশে পালিয়ে গেছেন। ন্যায় বিচারের স্বার্থে আসামির অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত ওয়ারেন্ট ইস্যু করেছে। এ অবস্থায় বিজ্ঞ আদালতের আদেশ, ওয়ারেন্ট অব এরেস্ট, এজাহার কপি, চার্জশিট কপি এবং পূরণকৃত রেড নোটিস সংযুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। 

দুদকের তথ্যমতে, ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে ১০ কাঠা করে ছয়টি প্লট নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে আজমিনা সিদ্দিক ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ অন্যাদের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা করে দুদক। শেখ হাসিনা ও তার ছেলে মামলার এজাহার নামীয় আসামি হওয়ায় তাদের বিরুদ্ধে রেড নোটিস জারির আবেদন করে দুদক। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত