ভারতীয় ক্রিকেটে প্রথম ‘টাইমড আউট’ আলফি জন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৬ পিএম

ভারতের মাটিতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট নিয়ে কতই না কাণ্ড হয়েছিল। এবার সেই ভারতেই ফের দেখা গেল টাইমড আউটের ঘটনা। কেরালা ক্রিকেট লিগ ২০২৫–এর সেমিফাইনালে কোচি ব্লু টাইগার্সের ব্যাটার আলফি ফ্রান্সিস জন হয়ে গেলেন ভারতের ‘টাইমড আউট’ হওয়া প্রথম ক্রিকেটার।

তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত কোচি ব্লু টাইগার্স বনাম ক্যালিকাট গ্লোবস্টারসের হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচে এই ঘটনা ঘটে । ইনিংসের ১৫তম ওভারের শেষ বলে আউট হওয়ার পর নতুন ব্যাটার হিসেবে নামেন আলফি জন। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি স্ট্রাইক নিতে ব্যর্থ হন। ক্যালিকাট গ্লোবস্টারসের খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে আপিল করলে আম্পায়ার তাকে আউট ঘোষণা করেন।

বিশ্বকাপে টাইমড আউট হয়ে সাকিবের ওপর ম্যাথিউস যেভাবে চটে গিয়েছিলেন, আলফি জন অবশ্য তেমন কিছুই করনেনি। তিনি কোনো প্রতিবাদ না করে জন শান্তভাবে মাঠ ছেড়ে ফিরে যান। নিয়ম অনুযায়ী, টি-টোয়েন্টিতে উইকেট পতনের পর নতুন ব্যাটারকে ৯০ সেকেন্ডের মধ্যে ক্রিজে এসে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হতে হয়। ওয়ানডেতে এ সময়সীমা ২ মিনিট, আর টেস্টে ৩ মিনিট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত