৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার নির্দেশনা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৪ এএম

৪৭তম বিসিএস-এর প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ) শুরু হওয়ার ৩০ মিনিট আগে প্রার্থীকে অবশ্যই পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে। সকাল ৯.৩০ মিনিটের পর কোনো প্রার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। বিষয়টি প্রবেশপত্রে এবং পরীক্ষা পরিচালনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনায় উল্লেখ রয়েছে। ৪৭তম বিসিএস-এর প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ) সুষ্ঠুভাবে অনুষ্ঠান এবং হলের সুশৃঙ্খল পরিবেশ অক্ষুণœ রাখার স্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা পরিচালনাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা পরীক্ষার্থী এবং সংশ্লিষ্টদের যথাযথভাবে প্রতিপালন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বিজ্ঞপ্তি

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত