নড়াইলে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে জসিম মোল্লা (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার নড়াইল-মাগুরা সড়কের ব্রাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের ফলিয়া গ্রামের জাফর মোল্লার ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
নিহতের পবিবার সূত্রে জানা যায়, রবিবার বিকেলে জসিম হবখালি ইউনিয়নের ফলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে নড়াইল শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে নড়াইল-মাগুরা সড়কের ব্রাক অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক ট্রলির সঙ্গে জসিমের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে এক্সিডেন্ট হয় পরে খুলনা নেওয়ার পথে ছেলেটি মারা যায়। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কেন্দ্রীয় শহীদ মিনারে বদরুদ্দীন উমরের মরদেহ
সুস্থভাবে বাঁচতে প্রাণ খুলে হাসুন