হুইলচেয়ারে ভোট কেন্দ্রে উপস্থিত মেঘমল্লার বসু

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিতে হুইলচেয়ারে করে শারীরিক শিক্ষা কেন্দ্রের ভোটকেন্দ্রে পৌঁছেছেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু। তিনি একজন সহযোগীর সাহায্যে কেন্দ্রে প্রবেশ করেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে ৬২ জন নারী প্রার্থী। সহ-সভাপতি (ভিপি) পদে লড়ছেন ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত