কিশোরগঞ্জ জেলা বিএনপির আগামী সম্মেলন ও কাউন্সিল ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর, শনিবার অনুষ্ঠিত হবে।
উক্ত সম্মেলন ও কাউন্সিল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
গঠিত নির্বাচন কমিশনের সদস্যরা হলেন-
এডভোকেট মিজানুর রহমান, প্রধান নির্বাচন কমিশনার ও আহবায়ক কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, এডভোকেট আমিনুল ইসলাম রতন, সহকারী নির্বাচন কমিশনার ও সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি, এডভোকেট শরীফুল ইসলাম, সহকারী নির্বাচন কমিশনার ও সদস্য সচিব কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, এডভোকেট মনসুরুল হক আলম, সিনিয়র আইনজীবী ও সহকারী নির্বাচন কমিশনার, এ এস এম আজিজুর রহমান ভূঁইয়া, সহকারী অধ্যাপক ও সহকারী নির্বাচন কমিশনার, ডা. মোহাম্মদ ইমরান হাসান রকি, বিশিষ্ট চিকিৎসক ও সহকারী নির্বাচন কমিশনার, মোকাররম হোসেন শুকরানা, প্রধান শিক্ষক আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও সহকারী নির্বাচন কমিশনার।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
