মাদক সেবনের ভিডিও ভাইরাল

দেবিদ্বারে স্বেচ্ছাসেবক দলের সদস্য বহিষ্কার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম

মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাজমুল হাসান রুবেলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল জানায়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নাজমুল হাসান রুবেলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বহিষ্কারের এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনন্দ এবং সদস্য সচিব মো. অহিদুজ্জামান মোল্লা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত