বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগমকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর গেছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁরা ঢাকা ত্যাগ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, চিকিৎসকের পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী রাহাত আরা বেগমকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। সফরকালে তাঁর সঙ্গে মহাসচিব নিজেও থাকবেন।
বিএনপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
টিভিতে আজ যেসব খেলা