ভারতের ক্রিকেটার পৃথ্বি শ এবার আর শাস্তির হাত থেকে বাঁচলেন না। মুম্বাইয়ের একটি আদালত তাকে ১০০ টাকা জরিমানা করেছে। আর এ শাস্তি দেওয়া হয়েছে আদালতের নির্দেশ অমান্য করে অভিযোগকারীর প্রশ্নের জবাব না দেওয়ায় কারণে। একটা সময় পরবর্তী টেন্ডুলকার মনে করা হতো তাকে। সেই পৃথ্বি এবার আইপিএলেও দল পাননি।
ঘটনাটি দু’বছর আগের। মুম্বাইয়ের এক পানশালায় সেলফি তোলা নিয়ে স্বপ্না গিল নামের এক তরুণীর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন পৃথ্বি শ। এরপর স্বপ্না তার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন। গত বছর এপ্রিলে মুম্বাইয়ের দিনদোশী সেশনস কোর্টে ফৌজদারি তদন্তের আবেদন করেন স্বপ্না। তবে ম্যাজিস্ট্রেট কোর্ট সরাসরি এফআইআর করার নির্দেশ না দিয়ে পুলিশকে প্রাথমিক তদন্ত করতে বলে।
এরপর থেকে বারবার পৃথ্বিকে জবাব দেওয়ার নির্দেশ দিয়ে আসছিল সেশনস কোর্ট। শেষ শুনানিতে আদালত স্পষ্ট জানায়, পৃথ্বিকে শেষবারের মতো সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু মঙ্গলবার আদালতে জানানো হয়, পৃথ্বি এখনও কোনো উত্তর জমা দেননি। এ কারণে তাকে ১০০ টাকা জরিমানা করে আবারও জানানো হয়েছে, এবারই শেষ সুযোগ। অভিযোগকারীর প্রশ্নের জবাব এবার তাকে দিতেই হবে।
৬ হাজার দর্শকের মাঠে প্রথম হোম ম্যাচ খেলবে বার্সেলোনা!
মেসি ও রোনালদো- শেষ ৫০ ম্যাচে কে কতোটা এগিয়ে