টলিউড তারকা ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তীকে বলা হয় লাস্যময়ী নায়িকা। মাঝেমধ্যেই নতুন নতুন চমক নিয়ে হাজির হন বাংলার লেডি সুপারস্টারখ্যাত এই অভিনেত্রী। আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে ২৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে মিমি অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘রক্তবীজ’ সিনেমার সিকুয়াল ‘রক্তবীজ-২’। সিনেমাটির মুক্তির তারিখ যত ঘনিয়ে আসছে ততই যেন উন্মাদনা ছড়াচ্ছে দর্শক মহলে। সেই উন্মাদনা ও প্রতীক্ষার আগুনেই ঘি ঢালল ছবির নতুন গান ‘চোখের নীলে’।
কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে ‘রক্তবীজ-২’-এর প্রথম ঝলক। আর গতকাল বুধবার দুপুরে অন্তর্জালে অবমুক্ত করা হলো আবির-মিমির এই রোমান্টিক গানটি। অনুপম রায়ের তৈরি এই গানে কণ্ঠ দিয়েছেন নবাগতা শিল্পী সুচন্দ্রিকা গোলদার। গানেই সাহসী অবতারে ধরা দিয়েছেন মিমি চক্রবর্তী। নীল বিকিনিতে মিমির সাবলীল অভিনয় ইতিমধ্যেই ঝড় তুলেছে দর্শকের মনে। ছবিতে পুলিশ কর্তা সংযুক্তা এবং পঙ্কজের ভূমিকায় থাকবেন মিমি এবং আবির। তাদের মধ্যে এবার উত্তাল প্রেম? নীল সমুদ্রসৈকতে রোমান্টিক গানের দৃশ্য ইঙ্গিত দিচ্ছে তেমনই। বাস্তব ঘটনা নিয়ে চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখার্জি।
গান ছাড়ার আভাস কনকচাঁপার