এবার মিমিকে তলব করল এসআইআর

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৪:১২ পিএম

একের পর এক টলিউড তারকাদের নোটিশ পাঠাচ্ছে পশ্চিমবঙ্গের ‘স্পেশাল ইনকোয়ারি রিপোর্ট’ (এসআইআর)। অঙ্কুশ, সৌমিতৃষা, দেবের পর এবার মিমি চক্রবর্তীকে তলব করল এসআইআর। জানা গেছে, ভোটার তালিকায় নাম বা তথ্য সংক্রান্ত গরমিলের জন্য মিমিকে নোটিশ পাঠানো হয়। 

নোটিশ পাওয়ার পর মিমি জানান, আগামী ৩১ জানুয়ারি কসবা বিধানসভা কেন্দ্রে প্রয়োজনীয় নথিসহ তাকে হাজিরা দিতে বলা হয়েছে। নোটিশ অনুযায়ী নির্ধারিত দিলেন সেখানে হাজির হবেন। 

এসআইআর-র ডাক পাওয়া নিয়ে ভারতীয় গণমাধ্যমকে মিমি চক্রবর্তী বলেন, ‘হ্যাঁ, আমার কাছে এসআইআরের নোটিশ এসেছে। আমি ৩১ জানুয়ারি অবশ্যই যাব। আমার যে বিধানসভা কেন্দ্র অর্থাৎ কসবা, সেখানে আমি ভোট দিই। সেখানেই আমাকে হয়ত যেতে হবে। যে নথি নিয়ে যেতে বলা হয়েছে তাই নিয়েই যাব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত