চট্টগ্রামে তিন অস্ত্র ‘ব্যবসায়ী’ আটক

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম

চট্টগ্রামে তিন অস্ত্র ‘ব্যবসায়ী’কে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ  থেকে একটি বন্দুক (এলজি) ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। বুধবার কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক শাহ আমানত গ্যাস পেট্রোল পাম্প এলাকা থেকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন- চট্টগ্রামের পটিয়ার বাণীগ্রামের  মো. শফিকের ছেলে মো. নেজাম (২৭), একই এলাকার সামছুল আলমের ছেলে  মো. মুনসুর (৪২) ও আবু সৈয়দের ছেলে জিসান আলম (১৮)।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপকমিশনার কমিশনার হাবিবুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিনজন অপরাধের কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।সম্প্রতি বাগেরহাটের  মোংলাতেও অভিযান চালিয়ে নগরের ইপিজেড থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার করে ডিবি। উপকমিশনার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এই অভিযান চালানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত