সিলেট নগরীকে নিরাপদ, স্মার্ট ও আধুনিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চালু করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর মোবাইল অ্যাপ ‘GenieA’। এই অ্যাপের মাধ্যমে লোকেশন শেয়ার, নোটিফিকেশন, অভিযোগ ট্র্যাকিংসহ এক ক্লিকেই মিলবে জরুরি সব পুলিশি সহায়তা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এ তথ্য জানিয়ে বলেন, ‘একটি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট গড়ে তোলার লক্ষ্যে এই অ্যাপটি চালু করা হয়েছে।’ তিনি বলেন, ‘আমি চাই সিলেটবাসী নিরাপদ ও আস্থার সাথে চলাফেরা করবেন।
বাচ্চারা নির্ভয়ে হাসিমুখে স্কুলে যাতায়াত করবে। রাস্তাঘাটে নারী-পুরুষ সমানভাবে নিরাপদ থাকবেন।’
বৃহস্পতিবার বিকালে পুলিশ কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময়সভায় পুলিশ কমিশনার আরও বলেন, ‘সিলেটবাসীর নিরাপত্তার জন্য মাঠে পুলিশ কাজ করে।
নিরাপদ সিলেট গঠন শুধু পুলিশের একার দায়িত্ব নয়, এটি আমাদের যৌথ স্বপ্ন। এই নগরী কেবল ইট-পাথরের সমাহার নয়, এটি আমাদের পরিবার ও ভবিষ্যৎ। পুলিশের একার চেষ্টায় এসব সম্ভব নয়। সকলের অংশীদারিত্বেই গড়ে উঠবে নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট।’
তিনি আরও বলেন, ‘সময়ের সাথে অপরাধের ধরণ বদলেছে। তাই আমরা চালু করছি আধুনিক তথ্যপ্রযুক্তি। যা নাগরিক ও পুলিশের আস্থার সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এক ক্লিকেই পুলিশের সাহায্য, সহজ রিপোর্টিং, প্রবাসী ও পরিবারের নিরাপত্তা, নারী ও শিশুদের জন্য বিশেষ হেল্প ডেস্কসহ সবই একটি অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে।’
মতবিনিময় সভায় মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কর্নেল স্যান্ডার্সের জন্মদিনে কেএফসি বাংলাদেশের বিশেষ আয়োজন
ছাত্রদলের পর জাকসু নির্বাচন বর্জন করল আরও ৪ প্যানেল