এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ে সিদ্ধান্ত নেন লিটন দাস। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়ার প্লের ৬ ওভারে হংকং তোলে ২ উইকেটে ৩৪ রান।
প্রথম ওভারে হংকংয়ের স্কোরবোর্ড যোগ হয় ২ রান। দ্বিতীয় ওভারেই সাফলতা পায় বাংলাদেশ। অংশুমান রাঠকে উইকেটকিপারের ক্যাচ বানান বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ।
উইকেটটি অবশ্য রিভিউ নিয়ে পেয়েছে বাংলাদেশ। বল রাঠের ব্যাট ছুঁয়ে লিটনের গ্লাভসে গেলেও দিক পরিবর্তন করেনি। তবে ব্যাট-বলের সংযোগের আওয়াজ শুনেই রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৭ রানে প্রথম উইকেট হারায় হংকং।
ইনিংসের পঞ্চম ওভারে বাবর হায়াতের স্টাম্প উপড়ে বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দেন তানজিম হাসান সাকিব। দারুণ এক ডেলিভারিতে বাবর হায়াতকে বোল্ড করেছেন এই পেসার।
ভারতের বোর্ড প্রেসিডেন্ট হওয়া প্রসঙ্গে মুখ খুললেন শচিন টেন্ডুলকার
স্কোরবোর্ড নয়, ক্রিকেট হৃদয়েরই খেলা