চৌদ্দগ্রামে কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের মহাসড়ক অবরোধ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন পদবঞ্ছিত নেতাকর্মীদের একাংশ। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মহাসড়কের মিয়াবাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভের নেতৃত্ব দেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদল নেতা সৌরভ হোসেন, ইমরান হোসেন, হাফিজ উদ্দিন তুষার, কাজী হিমেল ও আনোয়ার হোসেন।

বিক্ষোভ শেষে উপজেলা ছাত্রদল নেতা ও কনকাপৈত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান হোসেন অভিযোগ করেন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদকে ভুল বুঝানো হয়েছে। তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘোষিত উপজেলা কমিটিতে ছাত্রলীগের পুণর্বাসন, বিবাহিত, অছাত্র ও অর্থ বাণিজ্যের মাধ্যমে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে সুবিধাবাদীদের দিয়ে একতরফা একটি পকেট কমিটি ঘোষণা করেছে। তাই অবিলম্বে এ কমিটি বাতিল করে নিবেদিত ও ত্যাগীদের নিয়ে নতুন কমিটি ঘোষণার জোর দাবি জানাচ্ছি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত