গাজীপুরে ভাগনের হাতে মামা আনিসুর রহমান হত্যাকাণ্ডের খুনি ভাগিনা সৌরভ হাসান রুদ্রকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে রেলওয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রাত ১০টায় পুলিশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করে হয়েছে।
আখাউড়া রেলওয়ে পুলিশ জানায়, শুক্রবার ভোড় সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আখাউড়া স্টেশন থেকে ঢাকা মেইলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বলেও পুলিশ জানায়।
গত বুধবার উপজেলার ভবানীপুর (উত্তরপাড়া) জয়বাংলা মোড় এলাকায় অভিযুক্ত সৌরভের ভাবি বটি দিয়ে রান্নার কাজে তরকারি কাটছিলেন। এ সময় সৌরভ ভাবির কাছ থেকে বটি নিয়ে ঘরে শুয়ে থাকা মামা আনিসুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। এলাকাবাসী তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে আনিসুর রহমানের মৃত্যু হয়। পরে বৃহস্পতিবার তার বিরুদ্ধে গাজীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত সৌরভ হাসানকে গাজীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক কেনার টাকা না দেওয়ায় আনিসুর রহমান হত্যা করা হয়েছে।
যৌন হয়রানির মামলায় টেইলর
সিএনজি চুরির পর ভিডিও কলে মালিকের কাছে টাকা দাবি চোরের