না.গঞ্জে ডিসির রক্তদানের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব উদ্বোধন

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম

নিজের রক্তদানের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপনে সেচ্ছায় রক্তদান কার্যক্রমের উদ্ধোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের আয়োজন করা হয়।

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫ পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালনা করা হয়। এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক উপস্থিত থেকে নিজের রক্তদানের মাধ্যমে উদ্বোধন করেন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।

এ বিষয়ে সরকারি তোলারাম কলেজের বাঁধন পরিবারের আহ্বায়ক আমিনুল ইসলাম বলেন, সকাল থেকে রক্তদান কর্মসূচি শুরু হয়েছে। জেলা প্রশাসক নিজের রক্তদানের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়েছে। পাশাপাশি অনেক পুলিশ সদস্য সরকারি কর্মকর্তা ও শিক্ষার্থীরা এই রক্তদান কর্মসূচিতে যোগদান করেছেন।

নারায়ণগঞ্জ জেলা কোয়ান্টাম ফাউন্ডেশনের সমন্বয়কারী মিজানুর রহমান বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষ্যে দিনব্যাপী রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসক নিজের রক্তদানের মাধ্যমে উদ্বোধন করেছেন। তার আন্তরিক উদ্যোগ ও সহযোগিতায় এই অনুষ্ঠানটি হচ্ছে। সার্বিক সহযোগিতায় রয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন। এই ধরনের আয়োজন আমাদের তরুণ সমাজকে ভালো কাজের প্রতি উৎসাহিত করবে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, এটা একটা মহান কাজ। আপনার রক্তের বিনিময়ে আরেকটি মানুষের জীবন রক্তা পাবে। একসময় মানুষ রক্তের অভাবে মারা যেতো। কিন্তু বর্তমানে আমাদের মানবিক জায়গা তৈরি হয়েছে আমরা নিজের রক্তের বিনিময়ে মানুষকে বাঁচাকে দ্বিধাবোধ করি না। যারা আজকে এই আয়োজনের সাথে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এই রক্তদান মানবতার সর্বোচ্চ স্তর। এই রক্ত দেয়ার মধ্যে কতটুকু তৃপ্তি যারা রক্ত দিয়েছে তারাই কেবল বুঝতে পারে। অনেক রোগী যারা রক্তের জন্য কাতরাচ্ছে অনেকের রক্তের প্রয়োজন সামর্থ্য নেই সেই লক্ষ্যে কোয়ান্টাম ফাউন্ডেশন ও বাঁধনের মতো সংগঠন কাজ করছে। মানুষ হিসেবে মানুষের পাশে রক্ত দিয়ে দাঁড়ানোর মতো এত বড় কাজ আর কোনোটা নেই। এর মধ্যে অনেক বেশি আন্তরিকতা আছে অনেক বেশি স্বার্থকতা আছে। আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই কোয়ান্টাম ল্যাবে রক্তদাতারা যেসব সুবিধা পাবে সেগুলো হলো- রক্তদানের আগে বিশেষজ্ঞ চিকিৎসক রক্তদাতার মূল মেডিকেল চেকআপ করেন। এতে দাতার বছরে ৩ বার ফ্রি হেলথ, ফ্রি স্ক্রিনিং টেস্ট, WHO নির্ধারিত দুটি রোগের স্ক্রিনিং রিপোর্ট, সম্পূর্ণ ফ্রি চেকআপ হয়ে যায়। দাতার স্বাস্থ্য পরীক্ষার সমস্ত ডেটা ল্যাবের নিজস্ব ডেটাবেজে সংরক্ষণ করা হয়।

দাতার চিকিৎসার প্রয়োজনে যে-কোনো সময় এই হেলথ হিস্ট্রি ডেটাবেজ থেকে নিতে পারবেন। ৩ বার, ১০ বার, ২৫ বার ও ৫০ বার রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়। রক্তদাতার রেফারেন্স থাকলে ল্যাব থেকে রক্ত সংগ্রহের ক্ষেত্রে রক্তগ্রহীতা অগ্রাধিকার পাবেন। প্রসেসিং খরচেও বিভিন্ন ধরনের ছাড় রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত