বেনাপোলে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম

বেনাপোলে ট্রাকচাপায় চয়ন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। যশোর-বেনাপোল মহাসড়কের পৌর গেট সংলগ্ন বাস টার্মিনাল এলাকায় শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত চয়ন (২২) বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, রাতে যুবক চয়ন মোটরসাইকেলে বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। পথে পৌর গেট সংলগ্ন বাস টার্মিনাল এলাকায় পৌঁছলে যশোরগামী একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। এসময় তার সঙ্গে থাকা অপর আরও একজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। 

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত