মুন্সীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে খালের পানিতে ডুবে তামিম ভূইয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মধ্য কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের শামীম ভুইয়ার ছেলে।

এলাকাবাসী জানান, দুপুর আড়াইটার দিকে শিশু তামিম পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশে খালের পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৩ টার দিকে খালের পানিতে তার স্যান্ডেল ভাসতে দেখলে সন্দেহ হয়। এ সময় তাকে খাল থেকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পানিতে ডুবে শিশু তামিম ভূঁইয়ার মৃত্যুতে আমরা মর্মাহত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত