নাট্য সংগঠন আবহমান এবং স্বপ্নদল যৌথভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে মঙ্গলবার ( ১৬ সেপ্টেম্বর) শুরু হচ্ছে ‘আবহমান-স্বপ্নদল নাট্য অয়োজন ২০২৫’। তিন দিনব্যাপী এই আয়োজন চলবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এতে প্রথম দুদিন আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার সন্ধ্যা সাতটায় আবহমানের পরিবেশনায় যথাক্রমে ‘সুন্দরী’ ও ‘চণ্ডীদাস’ প্রযোজনার উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। ‘চণ্ডীদাস’ রচনা করেছেন শান্তা মারিয়া এবং ‘সুন্দরী’ রচনাসহ এ দুটি প্রযোজনারই নির্দেশনা দিয়েছেন শাহিন রিজভি। শেষদিন বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় থাকছে স্বপ্নদল প্রযোজনা ‘ভারত রঙ্গ মহোৎসব’সহ দেশ-বিদেশে প্রশংসিত জাহিদ রিপনের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র ১২০তম মঞ্চায়ন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানুষের সঙ্গে বৃক্ষ তথা প্রকৃতির যে নিবিড় সম্পর্ক, তাকে ধারণ করেই ‘সুন্দরী’ নাট্যপ্রযোজনাটি নির্মিত হয়েছে। প্রকৃতি ও মানব প্রকৃতই একে অপরের পরিপূরক, তাই প্রকৃতির বিনাশ মানেই হলো মানব-অস্তিত্ব ধংসের অয়োজন! আর প্রায় পাঁচশ বছর আগে মধ্যযুগের কবি চ-ীদাসের মানসগঠন এবং তৎকালীন সমাজব্যবস্থা উপস্থাপিত হয়েছে ‘চণ্ডীদাস’ নাট্যপ্রযোজনায়। পাশাপাশি মধ্যযুগের সঙ্গে এ আধুনিক সময়ের যোগসূত্রের একটি উদাহরণও হয়ে উঠেছে প্রযোজনাটি।
অন্যদিকে, মহাভারত অবলম্বনে রচিত ‘চিত্রাঙ্গদা’র নাট্যকাহিনিতে মণিপুর-রাজকন্যা চিত্রাঙ্গদা মহাবীর অর্জুনের প্রেমে উদ্বেলিত হলেও অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করেন। অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন এবং যৌবনের দেবতা বসন্তের সহায়তায় এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হন। এবারে অর্জুনকে লাভ করেও চিত্রাঙ্গদার অন্তর্দ্বন্দ্বে ক্ষত-বিক্ষত হতে থাকেন অর্জুন প্রকৃতপক্ষে কাকে ভালোবাসেন, চিত্রাঙ্গদার বাহ্যিক রূপ নাকি তার প্রকৃত অস্তিত্বকে? এভাবে ‘চিত্রাঙ্গদা’ পৌরাণিক কাহিনির আড়ালে যেন এ কালেরই নর-নারীর মনোদৈহিক সম্পর্কের টানাপড়েন এবং পাশাপাশি পারস্পরিক সম্মানাবস্থানের প্রেরণারূপে উপস্থাপিত হয়।
ফের চর্চায় শাকিব-বুবলী
বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের