বাভাসি উৎসবের বিচারক জাহিদুল ইসলাম

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৭:৪৩ পিএম

ফের শুরু হচ্ছে ‘বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এরইমধ্যে ২০২৪-২০২৫ সালের জন্য এই উৎসবের কার্যক্রম শুরু হয়েছে। এখন চলছে চলচ্চিত্র যাচাই-বাছাইয়ের কাজ। আর এই উৎসবে বিচারক হিসেবে রয়েছেন দ্য ডেইলি সানের সাংবাদিক মো জাহিদুল ইসলাম। এই সাংবাদিক বলেন, ‘আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসবের  একজন বিচারক হিসেবে কাজ করার সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক আনন্দের এবং সম্মানের। একজন বিনোদন সাংবাদিক হিসেবে বিষয়টি আমার কাছে অনেক গর্বেরও বটে।’ 

বাংলাদেশ-ভারত-সিংগাপুর (বাভাসি) ত্রিদেশীয় উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র উৎসব দেশ ও দেশের বাহির থেকে এ পর্যন্ত সর্বমোট ৭১টি চলচ্চিত্র জমা পড়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে ৭১টি চলচ্চিত্র থেকে জুরি বোর্ডের বিচক্ষণতার আলোকে ২৬টি চলচ্চিত্র বাছাই করা হয়েছে দ্বিতীয় রাউন্ডের জন্য। এরপর দ্বিতীয় রাউন্ডের ২৬টি চলচ্চিত্র থেকে ৭টি চলচ্চিত্র বাছাই করা হবে ফাইনাল রাউন্ডের জন্য। 

বাভাসি চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, নির্মাতা, শিল্পী, চিত্রগ্রাহক, রূপসজ্জা, শিল্প নির্দেশক, সম্পাদনা ও আবহ-সংগীতের ওপর মেধা যাচাই-বাছাই শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে। শ্রেণি অনুযায়ী কর্মের যোগ্যতার ভিত্তিতে নতুনদের প্রতিভা বিকাশের সেই সুযোগটি প্রতি বছর করে দিচ্ছে বাভাসি চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। ইতিপূর্বে এই আয়োজন থেকে সেরা ব্যক্তিগণ যারা বিজয়ী হয়ে বের হয়েছেন, তারা বর্তমানে মিডিয়াতে নিজ মেধায় পারফর্ম করে এগিয়ে যাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত