বিদেশ থেকে দেশে এসে ট্রাকচাপায় মৃত্যু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম

কুমিল্লার বুড়িচংয়ে ট্রাকচাপায় রাসেল (৩২) নামের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) কুমিল্লা-সিলেট সড়কের ময়নামতি ইউনিয়নের কাটা জাঙ্গাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল ইউনিয়নের ঝুমুর গ্রামের উত্তরপাড়া মুন্সিবাড়ির বাসিন্দা মুস্তাক আহমেদের ছেলে। তিনি ইরাক প্রবাসী ছিলেন। কয়েক দিনের ছুটিতে দেশে এসে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ি থেকে চেক নিয়ে ক্যান্টনমেন্ট এলাকার একটি ব্যাংকে যাচ্ছিলেন রাসেল। কাটা জাঙ্গাল এলাকায় পৌঁছলে একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকা মাথার ওপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে ময়নামতি হাইওয়ে থানার পুলিধশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, দ্রুতগামী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী রাসেলের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাক শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত