লি‌বিয়া থে‌কে  ১৭৬ বাংলা‌দে‌শি দেশে ফিরছেন আজ 

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ এএম

লিবিয়ার ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) ১৭৬ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায়। 

বৃহস্প‌তিবার (১৮ সেপ্টেম্বর) সকা‌লে তাদের দে‌শে ফেরার কথা র‌য়ে‌ছে। ত্রিপোলীর বাংলা‌দেশ দূতাবাস এই তথ‌্য জা‌নি‌য়ে‌ছে। 

তথ্য অনুযায়ি, বাংলাদেশ দূতাবাস, লিবিয়া বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এ প্রক্রিয়ার ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭৬ জন বাংলাদেশিকে আইওএমের সহায়তায় দেশে ফেরত পাঠানো হয়েছে।

প্রত্যাবাসিতরা ১৮ সেপ্টেম্বর আনুমানিক সকাল ৮টায় লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর UZ222) মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত